1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে চোলাই মদের কারখানার গ্রেপ্তার -৬ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

চট্টগ্রামে চোলাই মদের কারখানার গ্রেপ্তার -৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৬১ বার

চট্টগ্রাম নগরীতে মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। নগরীর খতিবের হাট এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে এই মদের কারখানার সন্ধান পায় পুলিশ। এসময় সেখান থেকে ৭০৬ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) আবু বকর সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে আবু বকর সিদ্দিক বলেন, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর খতিবেরহাট এলাকার একটি ভবনের পঞ্চম তলার দুটি ফ্ল্যাট থেকে ৭০৬ লিটার দেশীয় মদসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা প্রায় এক বছর ধরে ওই বাড়িটি ভাড়া করে দেশীয় মদ তৈরি করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, তৈরি করা মদ পলিথিন ও স্যালাইনের ব্যাগে করে নগরের লালখান বাজার, চকবাজারসহ বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করা হতো। মদের কারখানা তৈরিতে সহায়তার জন্য ভবনের মালিক বা অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net