1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের গহিরা-ফটিকছড়ি সড়কের নির্মাণ কাজ না হওয়ায় যাত্রী ও সাধারণ মানুষ চরম দূর্ভোগে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

চট্টগ্রামের গহিরা-ফটিকছড়ি সড়কের নির্মাণ কাজ না হওয়ায় যাত্রী ও সাধারণ মানুষ চরম দূর্ভোগে

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩১২ বার

প্রায়১০৬ কোটি টাকার ব্যয়ে চট্টগ্রামের জনগুরুত্বপূর্ণ গহিরা- ফটিকছড়ি ( অদুদিয়া)
সড়কের নির্মাণ কাজ বিগত দুই বছরে শেষ না হওয়ায় যাত্রী ও সাধারন মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গহিরা থেকে ফটিকছড়ি বিবিরহাট পর্যন্ত সড়কে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা-ভ্যান, সিএনজি অটোরিক্সা , বাস ও ট্রাক চালকরা। যেকোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। গত রোববার টানা বৃষ্টিপাত হলে পাহাড়ি ঢলের শ্রোতে রাউজানের অংশে হাতিছোর খালের ব্রিজের কাজ শেষ না হওয়ায় সড়কের ডায়বারশন সড়ক ভেঙ্গে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে। সাধারণ জনগণের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান বিগত দুই বছরেও সড়কটির কাজ শেষ না করার কারণে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

বৃষ্টি হলে বেড়ে যায় দুর্ভোগের মাত্রা।তবে সড়কে নির্মাণকাজ শেষ করার কোনো খবর নেই ঠিকাদার প্রতিষ্ঠানের। এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মিন্টু চাকমা বলেন, ২০২১সালের জুন মাসের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ করার সময়সীমা দেয়া হয়েছে ঠিকদারি প্রতিষ্ঠানকে। সড়কের কাজ দ্রুতগতিতে শেষ না করায় ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হলে তারা নভেম্বর মাসের দিকে সড়কের নির্মাণ কাজ শেষ করার কথা জানান।এ সময়ের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ করতে না পারলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। জানা যায়, প্রায় ২৫ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি নির্মাণ কাজের টেন্ডার পাই সাইফ পাওয়ার টেক নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net