1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চার হাত ও চার পা বিশিষ্ট অদ্ভদ শিশুর জন্ম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

চার হাত ও চার পা বিশিষ্ট অদ্ভদ শিশুর জন্ম

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৪৭ বার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি ক্লিনিকে জন্ম নিয়েছে চার হাত আর চার পা বিশিষ্ট শিশুসন্তান। নরমাল ডেলিভারিতে এক হতদরিদ্র মায়ের কোলে জন্ম নেয়া শিশুটিকে এক নজর দেখতে ভীড় করছে স্থানীয়রা।

ক্লিনিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৫টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমুজুর গোলাম রব্বানীর স্ত্রী রুনা লায়লা একটি ছেলে সন্তানের জন্ম দেন। বীরগঞ্জ উপজেলার খানসামা রোডের বীরগঞ্জ ক্লিনিকে স্বাভাবিক প্রক্রিয়ায় চার হাত ও চার পা বিশিষ্ট শিশু পুত্রটির জন্ম দেন তিনি।

বীরগঞ্জ ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন বলেন, আজ ভোরে জন্ম নেয়া অস্বাভাবিক শিশুটিকে প্রাথমিকভাবে শিশু বিশেষজ্ঞ ডা. মনীন্দ্র নাথ রায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন। সকাল ১০ টার দিকে তারা নিজ বাড়িতে চলে যাওয়া পযর্ন্ত শিশুটি ও তার মা সুস্থ ছিলো। তবে নবজাতক শিশুটির জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন, নইলে তাকে বাঁচানো কঠিন হবে বলে জানান তিনি।

শিশুটির দরিদ্র পিতা গোলাম রব্বানী জানান, মুই গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করি খাও, কেমনে বেটাটার চিকিৎসা করামু, মোর যে টাকা নাই, এই জন্যে এখনো বাড়িতেই আছু, টেকা কড়ি নাই তাই এখনো রংপুর যাবার পারো নাই। এর আগে তাদের সংসারে ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। ভুমিষ্ট হওয়া নবজাতক তাদের দ্বিতীয় সন্তান।

এছাড়াও উন্নত চিকিৎসার মাধ্যমে সন্তানকে বাঁচানোর জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি মনোরঞ্জনশীল গোপালসহ দেশবাসীর কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন দরিদ্র পিতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net