1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ইউসিবি ব্যাংক এজেন্ট আউটলেট এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে ইউসিবি ব্যাংক এজেন্ট আউটলেট এর উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪০১ বার

‘সবার জন্য ব্যাংকিং’ এ মূলমন্ত্রকে ধারণ করে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ নতুন সড়কের পূর্বপাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর চৌদ্দগ্রাম বাজার এজেন্ট আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ আউটলেট শাখায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

ইউসিবি চৌদ্দগ্রাম আউটলেটের প্রোপ্রাইটর ও উদ্যোক্তা তসলিম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান জাহজালাল মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইউসিবি ব্যাংক কুমিল্লা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ হক, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জাহিদ হাসান সরকার, মোহাম্মদ জাহিদুল ইসলাম, কর্পোরেট শাখার ট্রেড ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রথম সহকারী ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আলিম চৌধুরী নিজাম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক শামীন আহমেদ খাঁন শামীম, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, কাজী বাবুল প্রমুখ।

এসময় মাস্টার জাহিদ হোসেন খন্দকার, গিয়াস উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, এডভোকেট আবুল হাশেম চৌধুরী, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম মিঠু, সাব্বির আহম্মেদ খন্দকার, মোস্তাক আহম্মেদ খন্দকারসহ চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী, পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net