1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন পরিষদ ও বাজারে সিসি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন এবং করোনা প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন পরিষদ ও বাজারে সিসি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন এবং করোনা প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩২৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে ও কাশিনগর বাজার এলাকায় সিসিটিভি স্থাপন কার্যক্রমের উদ্বোধন এবং করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকালে কাশিনগর ইউনিয়ন পরষিদ ও কাশিনগর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাশিনগর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে ও কাশিনগর বাজারে সিসি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার)।

কাশিনগর ইউপি চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মো: আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা প্রমুখ।

কাশিনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাশিনগর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুল জলিল।

এসময় আরো উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের সদস্যগণ, কাশিনগর বাজার কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়নের স্কুল-কলেজের শিক্ষক ও মসজিদের ইমাম-খতিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, চুরি-ছিনতাই সহ কাশিনগর বাজার এলাকার যাবতীয় অপরাধ দমন ও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক তদারকির উদ্দেশ্যে কাশিনগর বাজারে ৪০টি ও কাশিনগর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net