1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন ও কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন ও কমিটি গঠন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৪৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুন্সিরহাট ইউনিয়ন কর্মী সম্মেলন ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মুন্সিরহাট বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম।

মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: সফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: নাছির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো: আবুল কালাম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ডেবিড, চৌদ্দগ্রাম উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মো: মামুনুর রশিদ দাউদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো: আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: কবির হোসেন।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মোজাম্মেল হক মাসুম, মো: মোস্তাক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: কামাল হোসেন, ডা: মো: শাহাজালাল, মুন্সিরহাট ইউনিয়নের যুব নেতা মোশারফ হোসেন, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: শামীম আকবর প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জসিম উদ্দিন, সহ-সভাপতি মো: শাহআলম মেম্বার, প্রচার সম্পাদক কাজী মো: রিপন মিয়া, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: সেলিম, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য মো: শাহাদাৎ, মো: মিলন, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের কারা নির্যাতিত নেতা মো: জাফর আহম্মেদ, যুবদল নেতা মো: আব্দুর রাজ্জাক, মো: মফিজ, কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: আব্দুস সাত্তার, সদস্য মো: খলিল সর্দার, মুন্সিরহাট ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: সোহেল খান, মো: সুজন, মো: শাহিন, মো: দিপু, মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রবিন, মো: আশিক, মো: শরীফ, মো: নাঈম, ছাত্র পরিষদ নেতা মো: আসিফসহ মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো: সফিকুল ইসলাম মজুমদারকে আহবায়ক, মো: নাছির উদ্দিনকে ১নং যুগ্ম আহবায়ক ও মো: আবুল বাশারকে ২নং যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net