1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে লাল সবুজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

চৌদ্দগ্রামে লাল সবুজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৯১ বার

‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো এ দেশটা’ স্লোগানকে সামনে রেখে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা চত্ত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

থানা চত্ত্বরে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।

কর্মসূচিতে দ্বিতীয় পর্বে থানার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি এম আনোয়ার মজুমদার বাঁধন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সিনিয়র সদস্য রাশিদ শাহরিয়ার রিমন, সংগঠক নারায়ণ চন্দ্র বণিক প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা রোপন এবং শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও ১ লাখ চারা গাছ বিতরণ করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net