ঢাকা   ১২:৫২:১৫ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

চৌদ্দগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংক রাজার বাজার আউটলেটে’র উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৮৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফিতা ও কেক কেটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড লাকসাম রোড শাখার আওতায় রাজার বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেটে’র শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও কাজী ওসমান আলী।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের লাকসাম রোড শাখার ব্যবস্থাপক ইসমাইল মাহামুদের সভাপতিত্বে ও রাজার বাজার আউটলেটের ম্যানেজার শংকর পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ও চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নন্দন চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এসএম মাসুদ রানা রবি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম আহম্মেদ শামস প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউপি সদস্য ও রাজার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শরবত আলী, শ্রীপুর প্রসন্ন একাডেমীর সাবেক শিক্ষক রঞ্জিত কুমার পাল, মাস্টার সফিকুর রহমান, কালিকাপুর ইউপি সদস্য আবুল হাশেম সহ ব্যাংকের লাকসাম রোড শাখার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কৃষ্ণপুর দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আবুল কাশেম মো: সামসুদ্দিন।

উল্লেখ্য, মেসার্স বাংলা মটরস এর স্বত্ত্বাধিকারী মেয়র হানিফ, সৌদি আরব প্রবাসী কবির হোসেন, পরানপুর গ্রামের মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, বাঙ্গালমুড়ী গ্রামের সৌদি আরব প্রবাসী জাহিদ রাসেল ও আবদুল্লাহপুর গ্রামের লন্ডন প্রবাসী অপু ঠাকুর এর যৌথ প্রচেষ্টায় গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার লক্ষ্য এ এজেন্ট আউটলেটটি প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি