ঢাকা   ০২:৪১:৪০ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান বর্তমান সময়ের নবাগত প্রিয়মুখ মডেল প্রিন্স চৌধুরী

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫২৩ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুন্দর হাস্যোজ্বল সম্ভাবনাময়ী মডেল-অভিনেতা প্রিন্স চৌধুরী। তবে শোবিজে পরিচিত অলংকার চৌধুরী নামে। মিষ্টি হাসির এ মডেল এরইমধ্যে শোবিজে নিজের প্রতিভার জানান দিয়েছেন। মিউজিক ভিডিওতে দৃষ্টিনন্দন উপস্থিতি সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। করেছেন বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ। এতোদিন নিজেকে ছোট ক্যানভাসে বন্দি করে রাখলেও বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় প্রিন্স চৌধুরী।

নিজের এই মুুুহুর্তের অবস্থান প্রসঙ্গে প্রিন্স চৌধুরী বলেন,‘ আমি একটু একটু করেই নিজেকে অভিনয়ে গড়ে তুলছি। যখন যার সঙ্গেই কাজ করছি পরিচালক থেকে শুরু করে সহশিল্পীরাও আমাকে ভীষণভাবে সহযোগিতা করছেন। যে কারণে নিজেকে অভিনয়ে দক্ষ করে তোলার চেষ্টা করছি। হ্যাঁ, এটা সত্যি একটু একটু করেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই।

শ্যামল বাংলা ডট নেট এর মুখামুখি কেন আসলেন এই পেশায়?
প্রিন্স চৌধুরী বলেন – আমার কাজটা আমি খুব এনজয় করি। কারণ ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলাম নতুন স্থানে যাওয়া, নতুন মানুষের সাথে মেশা, নতুন কিছু দেখা এবং সব থেকে ভালো ব্যাপার হলো বাংলাদেশের সৌন্দর্য্যকে বিভিন্ন কাজের মাধ‍্যমে দেখানো যায়। এটাই হচ্ছে কাজ টার প্রতি ভালোবাসা আর এই প্রোফেশন এ আশার মূল কারণ।

পরিবার থেকে সবচেয়ে বেশি সার্পোট পেয়েছেন কার?

আমার সব থেকে প্রিয় মানুষটি ছাড়া বাকি সবাই সাপোর্ট দিচ্ছে। কিন্তু ওই মানুষ টাই একদিন নিজ থেকে সাপোর্ট দেবে। এই জন্য আরো ভালো কাজের অংশ হিসেবে থাকার জন‍্য পরিশ্রম করে যাচ্ছি।

প্রিন্স চৌধুরী বলেন, ‘আমার ভাবনা জুড়ে শুধুই অভিনয়। নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে এখনও শিখছি। মাঝে সিনেমার প্রস্তাব পেয়েছিলাম তবে পছন্দ মতো গল্প ও চরিত্র পাইনি বলে করা হয়নি। ভালো একটি কমার্শিয়াল গল্পে কাজ করতে চাই। যেখানে অভিনয়ের সুযোগ থাকবে। অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাই।

প্রিন্স চৌধুরী বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল শোবিজে কাজ করব। অনেক আগেই সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তৈরি করছি। হারিয়ে যেতে নয় শোবিজে শক্ত অবস্থান করতে বেছে বেছে কাজ করছি। সবারই স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার আমারও ছিল যা চলতি বছরই পূরণ হতে যাচ্ছে। অচিরেই সিনেমা দিয়ে নতুন লুকে দর্শকের সামনে হাজির হব। আশা করছি দর্শক নিরাশ হবে না ভালো কিছুই পেতে যাচ্ছে।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে প্রিন্স চৌধুরী বলেন, করোনার আগে অনেকগুলো কাজের ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সেগুলো করা হয়নি। এখন সেগুলো নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে। শিগগিরই সেগুলো শুরু করবো। এছাড়া চলচ্চিত্রর জন্য প্রস্ততি নিচ্ছি এরইমধ্যে একটি ছবিতে কাজের ব্যাপারে চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই জানান দেব।

তিনি আরও বলেন, ‘ভিন্নধর্মী ভালো গল্পের নিরীক্ষাধর্মী ও চ্যালেঞ্জিং যে কোনো ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। একই সঙ্গে বাণিজ্যিক ও গল্পনির্ভর সব ধরনের সিনেমাতেও নিয়মিত অভিনয় করতে আগ্রহী। সব সময় দর্শকের চাহিদাকেই প্রাধান্য দিতে চাই। একটা নির্দিষ্ট গন্ডি বা ক্যাটাগরিতে আটকে থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কম তাই নিজেকে বারবার ভাঙতে আপত্তি নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি