ঢাকা   ০৭:৪৬:৪২ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

তিতাসে ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ও জগতপুর ইউনিয়নে যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় কলাকান্দি ইউনিয়নের মাছিমপুরস্থ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ভূইয়ার বাড়ির উঠানে ও বিকাল ৩ টায় জগতপুর ইউনিয়নের জগতপুর বাজার সংলগ্ন সাউথ কেয়ার একাডেমি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু, নজরুল ইসলাম, সাইমুল আখন্দ,আবুল খায়ের, রুবেল খান, শামীমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।

উক্ত সম্মেলনে কলাকান্দি ইউনিয়নে সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেন দুই জন তারা হলেন,হাবিবুর রহমান ও শাহজাহান।সাধারণ পদে প্রার্থীতা ঘোষণা করেন দুই জন তারা হলেন এম আই টিপু ও উজ্জ্বল মিয়া।

অন্যদিকে জগতপুর সম্মেলনে সভাপতি পদে একক প্রার্থীতা ঘোষনা করেন তোফাজ্জল হোসেন তবিল। সাধারণ পদে প্রার্থীতা ঘোষণা করেন তিন জন তারা হলেন আজিজুর রহমান,আনেয়ার হোসেন ও মাসুদ করিম।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মীদের বলেন, আমরা প্রার্থীদের নাম পেয়েছি, দুই এক দিনের মধ্যে কমিটি ঘোষনা করা হবে বলে সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের আশস্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি