1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

তিতাসে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩২৫ বার

কুমিল্লার তিতাসে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ‍েটেরেনারি হাসপাতালের ব‍্যাবস্হাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস‍্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় তিতাস উপজেলা পরিষদের মাঠে শুরু হওয়া এ প্রদর্শনী দিনব্যাপী চলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২১ এর উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম‍্যান পারভেজ হোসেন সরকার। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আব্দুল মান্নান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন, শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত প্রদর্শনী মেলায় ৩৩ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়। পরে প্রদর্শনীতে আসা খামারিদের মধ্যে সার্টিফিকেট, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net