1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে স্ত্রী হত্যাকান্ডের ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

নবীনগরে স্ত্রী হত্যাকান্ডের ঘটনায় ঘাতক স্বামী গ্রেফতার

আই কে ইব্রাহীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪১৫ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামে স্বামীর হাতে স্ত্রী হত্যাকারী ঘাতক স্বামী হানিফ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী হত্যার দায়ে বাবার বিরুদ্ধে ছেলের করা মামলায় শুক্রবার (১৮ জুন) তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। নিহতের ছেলে আবুল হোসেন বাদী হয়ে বাবার বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বুধবার মো. হানিফ মিয়ার (৬৫) তার স্ত্রী ৪ সন্তানের জননী মর্জিনা বেগমকে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটইর একপর্যায়ে হানিফ মিয়া লোহার তৈরি শাবল দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চিকিৎসার উদ্দেশ্যে নরসিংদী নেয়ার পথে মর্জিনা বেগম মারা যায়। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থল হতে মর্জিনা বেগম এর মৃতদেহ উদ্ধার করে । স্থানীয়রা জানায়, মো. হানিফ মিয়া কিছুদিন যাবৎ শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ সাংবাদিকদের জানান, ছেলের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net