1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি এবং ছাত্রদলের কোনো শাখার সাথে আমার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি এবং ছাত্রদলের কোনো শাখার সাথে আমার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৩১ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর মেডিকেল কলেজ শাখা কিংবা ছাত্রদলের কোনো শাখার সাথে আমার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। ছাত্র জীবন থেকেই আমি বিএনপি‘র আর্দশ এবং রাজনীতি কখনো বিশ্বাস ও আমি পছন্দও করি নাই।

২১ জুন সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত লিখিত বক্তব্য উপস্থাপন করেন শহরের নিমনগর শেখপুরা মহল্রার মো: জাহাঙ্গীর আলমের পুত্র ডা: মো: আবীর হাসান জিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর থেকে গ্র্যাজুয়েশন এবং একই কলেজের হাসপাতাল হতে ইন্টারশীপ সম্পন্ন্ করার পর বর্তমানে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে কর্মরত আছি। লিখিত বক্তব্যে তিনি বলেন.গত ১৬/০৬/২১ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদল স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রদল দিনাজপুর মেডিকেল কলেজ শাখা নামে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি প্রকাশিত হয় সেখানে আমার নাম আসরেও এই সর্ম্পকে আমি অবগত নই। এব্যাপারে উল্লেখিত কমিটির আহবায়ক নুর জামান সরকারের সাথে ততক্ষনাত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে নাম প্রত্যাহারের কথা বললে সে অস্বীকৃতি জানায়। আমাকে না জানিয়ে তথাকথিত সংগঠনের কমিটিতে আমার নাম কেন দেয়া হলো সেই প্রশ্টেনর উত্তর না দিয়েই সে ফোন কেটে দেয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,ছাত্রদলের কমিটিতে নাম অন্তরভুক্তির কাজটি আমাকে হেয় প্রতিপন্ন করতেই উদ্দ্যোশ্য প্রনোদিত ভাবে করা হয়েছে। আমি ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি সেই সাথে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net