ঢাকা   ০৫:১৪:১০ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন-আমরা মানবতার কল্যাণে অঙ্গিকারবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন “রঙিন ঘুড়ি ফাউন্ডেশন। মূলত চট্টগ্রামে বসবাসরত কর্পোরেট জগতের কয়েকজন সমমনা ও মানবতাবাদী বন্ধুমহলের ইতিবাচক মনোভাবের ফসল এ সংগঠনটি। নগরীর খুলশী থানাধীন

ইলমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সংগঠনের পথ চলা শুরু হয়েছে। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সংগঠন। সম্পূর্ণভাবে নিজেদের সম্মিলিত প্রচেষ্টা, ঐকান্তিক সহযোগীতা ও আর্থিক যোগানের মাধ্যমে নগরীর আনাচকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ ও আলোকিত সমাজ বির্নিমানে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে মানবতার জয় নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বয়ক কমিটির সভাপতি মো. মাসুদ আলম চৌধুরী। মো. আফাজ উদ্দিন আসিফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা, উপদেষ্টা এ এস আব্দুল গাফ্ফার মিয়জী, যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফ, মো. শফিকুল ইসলাম বাবু, মো. মিজানুর রহমান, মো. রাশেদূল করিম রাশেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি