1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভায় ন্যায্যমূল্য খাদ্য সামগ্রী ও ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাউজান পৌরসভায় ন্যায্যমূল্য খাদ্য সামগ্রী ও ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪১৬ বার

রাউজান পৌরসভার উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ন্যায্য মূল্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন তরুণ আওয়ামী লীগ নেতা ও এবিএম ফজলে করিম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরী। বুধবার (২৩ জুন) বিকালে রাউজান পৌর কার্যালয়ের সামনে এই কার্যক্রম উদ্বোধন শেষে আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষ্যে রাউজান পৌরসভার হাট বাজার, মার্কেট ও বাসাবাড়ির ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরগণ, ব্যবসায়ী ও বাসাবাড়ির লোকজনের মাঝে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন তিনি। এরপর বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে পৌর আঙ্গিনায় একটি গাছের চারা রোপন করেন তিনি।

রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, প্যানেল মেয়র-৩ নাছিমা আক্তার, কাউন্সিলর কাজী ইকবাল, শওকত হাসান, আজাদ হোসেন, এড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু ছালেক, দিপলু দে দিপু, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net