1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

সাতকানিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩২৮ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ৮ই জুন (মঙ্গলবার) উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ বাবুল নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ বাবুল বলেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান এবং বাংলাদেশের নাগরিক। আমি সবসময় ধর্মীয় অনুশাসন ও রাষ্ট্রীয় আইন মেনে চলার পাশাপাশি সামাজিক স্বীকৃত বিষয় এবং সকল ধর্মকে সম্মান করে আাসছি। আমি কখনো জীবনে জেনেশুনে কোন অন্যায় বা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলামনা, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও থাকবনা।

আমাকে নিয়ে বিভিন্ন মিড়িয়ায়
অতীতে অনেক অপপ্রচার করা হয়েছিল যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন হিসেবে বারবার প্রমাণিত হয়েছে। ইদানিং দেখা যাচ্ছে কিছু সার্থন্বেষী মহল বিভিন্ন বিষয় নিয়ে আমাকে জড়িয়ে নতুনভাবে বিভিন্ন মিড়িয়ায় মিথ্যা,ভিত্তিহীন, আজগুবি কল্পকাহিনী রচনা করে বানোয়াট অপপ্রচার করে যাচ্ছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদের সাথে আমি জড়িত নই এবং এসব সংবাদের একেবারেই বাস্তবতা নেই। এধরনের মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট, আজগুবি কল্পকাহীনি নিয়ে রচিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা, ঘৃনা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

আর এসবের সাথে যারা জড়িত তাদেরকে এসব থেকে বিরত
থাকার অনুরোধ জানাচ্ছি।
এসময় তিনি নিজের ভুল ত্রুটি তাকে দেখিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভুল ত্রুটি দেখিয়ে দিলে সেটি সংশোধন করা যায়। আর অপপ্রচার করলে সেটি ঘৃনা জন্মায়। আমার অপরাধ প্রমানিত হলে আমি যেকোন আইনি শাস্তি মাথা পেতে নিব।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন সনামধন্য
গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net