1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে দুই যুবককে হত্যা, হত্যা কান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সাভারে দুই যুবককে হত্যা, হত্যা কান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার

বিশেষ প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২১৬ বার

ঢাকা জেলা সাভার উপজেলার একই স্হান হতে দুই যুবকের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। জানাযায় ছুরিকাঘাতে হত্যা করে লাশ পাট ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটস্থল থেকে নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(১১জুন)সকাল ১১ টায় সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়ার চক থেকে দুইজনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহতরা হল- বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়া এলাকার রতনের ছেলে রায়হান (১৭), অপরজন একই এলাকার নেছারমোল্লার ছেলে নাজমুল (১৮)। তারা একে অপরের খালাতো ভাই বলে জানাগেছে। দুই জনের মধ্যে রায়হান হেমায়েতপুরের উত্তর যাদুরচর এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় আল-নাছির ল্যাবরেটরি স্কুলে লেখাপড়া করছিলো। সে এবারের এসএসসি পরিক্ষার্থী। অন্যদিকে তার খালাতো ভাই নাজমুল বরিশাল থেকে তাদের বাসায় বেড়াতে এসেছিলো বলে জানিয়েছেন পুলিশ।

থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সকালে স্থানীয় কৃষকরা দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছেন। নিহতের পরিবার জানায় বৃহস্পতিবার রাত ৯ টার পরে বাসা থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি তারা। পরে পাট খেতে দুটি যুবকের লাশের বিষয় জেনে তারা গিয়ে সনাক্ত করে তারা দুজনেই বাড়ীতে না ফেরা তাদেরই সন্তান।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে দুই যুবকের নাম রায়হান ও নাজমুল বলে জানা গেছে। এদের মধ্যে রায়হান যাদুরচর এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং তার খালাতো ভাই নাজমুল বরিশাল থেকে বেড়াতে এসেছিলো। তবে কি কারনে এবং কারা তাদেরকে হত্যা করেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত পাঁচ দিনে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। এদের মধ্যে তিনজনই হত্যাকান্ডের শিকার হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net