1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪ হাজার অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দিলেন বসুরহাট পৌর মেয়র - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

৪ হাজার অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দিলেন বসুরহাট পৌর মেয়র

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৩৬ বার

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনদুর্ভোগ ঠেকাতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিশেষ উদ্যোগে ৪ হাজার অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯ ঘটিকার সময় লকডাউনে ক্ষতিগ্রস্ত গরিব অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সহযোগিতায় কোম্পানীগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র আব্দুল কাদের মির্জা।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, সহ-সভাপতি হাসান ইমাম বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক, প্যানেল মেয়র নূর হোসেন ফরহাদ সহ কাউন্সিলর বৃন্দ।

মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, অসহায় মানুষের পাশে কেউ থাকেনা,আসলে বড় বড় ব্যবসায়ী যারা তারা ঘরে ঢুকে থাকে কেউ দুই টাকা দান অনুদান করেনা, প্রত্যেকটা সমাজের ধনী শ্রেণীর মানুষগুলো যদি গরিবদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের সমাজ থেকে অসহায় মানুষের আর্তনাদ দূর হবে।

যেকোনো দুর্যোগে মানুষের পাশে আমি অতীতেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকব।
আল্লাহ পাক রব্বুল আলামীন যতদিন আমাকে হায়াত দান করে ততদিন আমি সত্য কথা বলে যাব এবং গরীব অসহায় মানুষের পক্ষে কাজ করব বলে জানান বসুরহাট পৌর মেয়র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net