1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী উধাও - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী উধাও

আবদুল করিম, লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা |
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪০৪ বার

চট্টগ্রামের লোহাগাড়ায় ফারজানা ইয়াছমিন কলি (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। রবিবার রাতে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূর লাশ হাসপাতালের জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে গেলেও শাশুড়ি স্থানীয়দের হাতে আটক হয়।

গৃহবধূ ফারজানা ইয়াছমিন কলি উপজেলার চরম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতিয়ার পাড়ার প্রবাসী আজিজ মাষ্টারের কন্যা। একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাইজবিলা পূর্বপাড়া এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।

নিহত কলির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাদের মেয়েকে নির্যাতন করে আসছিল। স্বামী জিয়াউর রহমান ও শ্বাশুড়ি মিলে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন।

শাশুড়ি রাজিয়া বেগম জানান, ঘটনার দিন তাদের পুত্রবধূকে টয়লেটে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শেখ মোহাম্মদ ফয়সাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। তিনি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net