1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় লকডাউনের ২য় দিন বাস্তবায়নে ১০টি মামলায় জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

আনোয়ারায় লকডাউনের ২য় দিন বাস্তবায়নে ১০টি মামলায় জরিমানা

আনোয়ারা সংবাদ দাতা : -
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৬৪ বার

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত সাত দিনের ২য় দিনের লকডাউন বাস্তবায়ন চলছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। উপজেলার চাতরী চৌমহনী বাজার, জয়কালী হাট, কবিরের দোকান, বটতলী রুস্তম হাট, সেন্টার, বন্দর মহালকান বাজার, মালঘর বাজার কালাবিবির দিঘীর মোড় সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি হোটেল সহ ১০টি মামলায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারণ বাহিরে ঘুরাফেরা করা লোকদেরকে সতর্ক করা হয়।সরেজমিনে দেখা যায়, কঠোর এ বিধিনিষেধের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে থানা প্রশাসন।

জরুরি সেবা ব্যতীত সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হলেও সাধারণ জনগণকে ঘরমুখো করা যাচ্ছে না। সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে পড়ছে। প্রশাসনের সামনে পড়লে নানান অজুহাত দাঁড় করাচ্ছে। তবে এখনো অনেককে মাস্ক ছাড়া ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে। প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের এসব অজুহাত যাচাই বাছাই করে সন্দেহ হলে জরিমানা সহ শেষ বারের মত সতর্ক করে দেওয়া হচ্ছে।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সব বিধিনিষেধ কার্যকর করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনে মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে কয়েক ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net