1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল

মুহা. ফখরুদ্দীন ইমন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মো. দুলাল মিয়ার পিতা আব্দুস ছাত্তার (৬৫) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের ঘোমকোট গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে তাকে নাঙ্গলকোটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করেন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তার চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

এদিকে মো. দুলাল মিয়ার পিতা আব্দুস ছাত্তার এর মৃত্যুতে নাঙ্গলকোটের সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার সকালে মৌকরা ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাঙ্গলকোট প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ সহ মরহুমের আত্মীয়-স্বজন, এলাকাবাসী এবং ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net