1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া ভাদাইলে কর্জের টাকা চাওয়া হত্যার আসামি;রুবেল গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

আশুলিয়া ভাদাইলে কর্জের টাকা চাওয়া হত্যার আসামি;রুবেল গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৬৫ বার

রাজধানীর আশুলিয়ায় বালিশ চাপায় চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যাকান্ডের মূলহোতা রুবেল (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল।

শনিবার (০৩ জুলাই) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান।

এরআগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হাজারীবাগের বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুবেলের বাড়ী মাদারীপুর জেলার বলে জানায় যায়।

র‌্যাব জানায়, গত ০১ জুলাই আশুলিয়ার ভাদাইল এলাকায় কর্জের টাকা চাওয়া সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জয়নাল আবেদীন (৬০) নামের এক বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে রুবেল (২৫) নামের এক যুবক। পরে সে এলাকা ছেড়ে আত্বগোপনে থাকার জন্য পালিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১ তাৎক্ষনিকভাবে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় ০৩ জুলাই রবিবার সকাল সাড়ে ১০দিকে ঢাকার হাজারীবাগের বউবাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত মূলহোতা রুবেল (২৫) কে গ্রেফতার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে রাজমিস্ত্রির কাজ করে। পাশাপাশি সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। ঘটনার দিন দুপুরে জয়নাল আবেদীন রুবেলের রুমে কর্জের টাকা চাইতে আসে। সেই পাওনা কর্জে নেওয়া টাকাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশটি খাটের নিচে রেখে রুম তালাবদ্ধ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে র‌্যাব-১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান জানান, টাকা লেনদেন সংক্রান্তপূর্ব শত্রুতার জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net