1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন চৌদ্দগ্রামের ড. আব্দুল মান্নান ভুঁইয়া - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন চৌদ্দগ্রামের ড. আব্দুল মান্নান ভুঁইয়া

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী ড. মো: আব্দুল মান্নান ভূঁইয়াকে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের স্বনামধন্য শিল্প পরিবার পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার বারিধারাস্থ ‘ইউআইটিএস’ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাঁর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভুলকরা গ্রামে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন ড. আবদুল মান্নান ভুঁইয়া।

জানা গেছে, ড. আবদুল মান্নান ভূঁইয়া ১৯৯৩ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অবস্থিত কিশলয় স্কুল থেকে এসএসসি ও ১৯৯৫ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধীনে ১৯৯৯ ও ২০০০ সালে এলএলবি(সম্মান) ও এলএলএম পরীক্ষায় ১ম শ্রেণীতে প্রথম স্থান অর্জনসহ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। তাছাড়া তিনি ২০০২ সালে ঢাকা বার সমিতি ও ২০০৪ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বার সমিতির আজীবন সদস্য পদ অর্জন করেন।

তিনি ২০১৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২১ সালের ১১ জুলাই রোববার ড. আবদুল মান্নান ভুঁইয়াকে ‘ইউআইটিএস’ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ডিন হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আবদুল মান্নান ভুঁইয়াকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তিনি সকলের দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net