1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের কাশিনগরে ভূমিহীনদের মাঝে ১১টি ঘর হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

চৌদ্দগ্রামের কাশিনগরে ভূমিহীনদের মাঝে ১১টি ঘর হস্তান্তর

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৮৯ বার

মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৩০ জুলাই) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে সুবিধাভোগি ১১ ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন।

ইউপি সদস্য আলী আশ্রাফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, কৃষকলীগের সভাপতি ঈসমাইল হাজারী, ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক মাস্টার মমিনুল ইসলাম, ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী আবুল কালাম, উপদেষ্টা মুন্সী সাদেক, সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেনসহ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘর হস্তান্তরকালে চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন বলেন, ‘দেশে প্রায় তিন লক্ষ পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ঘর পেয়েছে। এই ঘর মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘর, ঘর গুলোকে আপনারা যত্ন নিবেন, সুন্দর ভাবে রক্ষণাবেক্ষন করবেন। আপনারা আজ আর ভূমিহীন না, আজ আপনারা ঘরের মালিক। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net