1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান মিলন

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৫৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিজয়পুর গ্রামের মৃত: সৈয়দ আলী মজুমদারের ছেলে মো: ফরিদ মজুমদার (৬০) গরুগুলোকে নিয়ে বাড়ীর পাশে নীলক্ষি জলায় ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। নোয়াবাজার-বিজয়পুর গ্রামের নতুন রাস্তার পাশে গরুগুলো পৌঁছলে হঠাৎ করে পল্লী বিদ্যুতের খুঁটির ঝুলন্ত তারের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলেই ওই পাঁচটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পাঁচটি গরুর আনুমানিক দাম প্রায় ৪ লাখ টাকা।

গরুর মালিক মো: ফরিদ মজুমদার বলেন, গরুগুলো সামনে ছিল আমি পেছন পেছন যাচ্ছিলাম। আমি কিছু বুঝে উঠার আগেই পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারের সাথে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। গরুগুলো ছাড়া আমার আর কোন সম্পদ নেই, আমার সব কিছু শেষ। সরকারি ভাবে কোন অনুদান দিলে আমি উপকৃত হবো।

কলিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার জানান, রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটির তার মেরামতের সময় সঠিক ভাবে মেরামত না করায় ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। এখানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলা আছে বলে আমি মনে করি। পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কৃষকের ক্ষতিপূরণ দাবী করেছি।

এবিষয়ে মিয়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আহাম্মদ মশিউল আলম জানান, মিয়াবাজার ফিডারের আওতায় বিজয়পুর এলাকায় “বিজয়পুর-নীলক্ষি কৃষক সমবায় সমিতি” এর পরিচালিত একটি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগের তার ওভার লোডের কারনে ক্রসআর্ম থেকে ঝুলে যায়। ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মারা যায়। এটা নিছক একটি দুর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net