ঢাকা   ০৪:২৪:৪৩ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ

চৌদ্দগ্রামে মোবাইল সূত্র ধরে রিকশা চালককে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪২৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে দূর্বৃত্তের ধারালো ছুরির আঘাতে রিকশা চালককে হত্যা চেষ্টায় মোবাইল ফোনের সূত্র ধরে ছিনতাইকারী বাবলু প্রকাশ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বাবু উপজেলার ঘোলপাশা ইউনিয়ন রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র।

শনিবার (১০ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর (বাবুচি) গ্রামের আবদুল খালেকের পুত্র মো: ইউনুছ মিয়া প্রতিদিন বাবুচি বাজার এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার রাত সোয়া সাতটায় বাবুচি বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নোয়াবাজার যাওয়া এবং আসা বাবদ ১৫০টাকায় ভাড়া দর করে রিকশায় উঠে। পথিমধ্যে রিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ওই যাত্রী চালকের মাথার পিছনে জোনাকি পোকা বসছে বলে জানায়। চালক ইউনুছ মিয়া যাত্রীকে জোনাকি পোকাটি ফেলে দেয়ার জন্য বললে যাত্রী তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ওই যাত্রী তার কোমরে থাকা ধারালো অস্ত্র বের করে চালক ইউনুছ মিয়াকে হত্যার উদ্দেশ্যে গলার মধ্যখান থেকে গাড় পর্যন্ত কাটা জখম করে। এ সময় অজ্ঞাতনামা যাত্রী রিকশাটি নিয়ে পালাতে চেষ্টা করলে শোর চিৎকার শুনে যাওয়া লোকজনের উপস্থিতি টের পেয়ে রিকশা রেখে রাতের আঁধারে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত রিকশাচালক ইউনুছ মিয়াকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় রিকশা চালক ইউনুছ মিয়ার ভাই ইদ্রিছ মিয়া বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, ‘ঘটনাস্থলে অজ্ঞাতনামা ব্যক্তির একটি মোবাইল ফোন পাওয়া যায়। এ মোবাইল ফোনের সূত্র ধরে হামলার ঘটনায় জড়িত বাবলু প্রকাশ বাবুকে আমানগন্ডা এলাকা থেকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি