1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার পেল করোনায় ক্ষতিগ্রস্থ ৪,৮২১ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

চৌদ্দগ্রাম পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার পেল করোনায় ক্ষতিগ্রস্থ ৪,৮২১ পরিবার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার, সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন, দুস্থ-অসহায় ৪ হাজার ৮২১ পরিবারের মাঝে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ভিজিএফ চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে পৌরভবন প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

উদ্বোধনকালে মেয়র জিএম মীর হোসেন মীরু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচন আসলে যেমনিভাবে আওয়ামীলীগ আপনাদের কাছে ভোট চায়, তেমনীভাবে আওয়ামীলীগ নির্বাচনে জয়লাভের পরেও আপনাদের দুঃসময়ে সবসময় পাশে থাকে। আপনারা নৌকায় ভোট দেয়ার কারণে আমরা জয়লাভ করায় এই পৌরসভায় আমরা চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করতেছি। আওয়ামীলীগ যে কথা বলে সেভাবে কাজ করে। আমরা আশা করবো আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন”।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচীব মো: হারুনুর রশিদ, পৌর প্যানেল মেয়র মো: মিজানুর রহমান, কাউন্সিলর মো: মফিজুর রহমান, মো: বদিউল আলম পাটোয়ারী, মো: সাইফুল ইসলাম শাহীন, মো: মোশাররফ হোসেন, পৌর কর্মকর্তা-কর্মচারী, পৌরসভা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন, দুস্থ-অসহায় ৪,৬২১ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র বিশেষ সুপারিশে কুমিল্লা জেলা প্রশাসকের বরাদ্দে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net