ঢাকা   ০৭:২৪:০১ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ১১জনকে জরিমানা

প্রতিনিধি তাড়াইল (কিশোরগঞ্জ):
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদারতে ১১জনকে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে,সোমবার(৫ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দিগদাইড় ও দামিহা ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ১১জনকে মোট এক হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়।

চলমান লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে ৫টার পর দোকান খোলা রাখা এবং মাস্ক ব্যাবহার না করার কারনে বিভিন্ন প্রকার নগদ অর্থের জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারেক মাহমুদ।ভ্রাম্যমাণ আদালতে সহযোগীতা করেন বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)র একটি চৌকস দল।

মো.তারেক মাহমুদ জানান, সরকারি আদেশ অমান্য করে বিকাল পাঁচটার পর দোকান খোলা রাখা মাস্ক ব্যাবহার না করার কারনে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে।এটি একটি চলমান প্রক্রিয়া। জনস্বার্থে সরকারের প্রতিটি নির্দেশ আমরা মাইকিং করে জনগনকে প্রতিদিন অবহিত করার পরেও যারা আইন অমান্য করে নিজের স্বাধীনমত চলে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি