1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর হাবিপ্রবিতে ৭ম ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড.এম. কামরুজ্জামান হাবিপ্রবিতে যোগদান করলেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার  এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

দিনাজপুর হাবিপ্রবিতে ৭ম ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড.এম. কামরুজ্জামান হাবিপ্রবিতে যোগদান করলেন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৯৫ বার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)‘র ৭ম ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম কামরুজ্জামান।

গত ৩০ জুন, ২০২১ বুধবার মহামান্য রাষ্ট্রপতি ও মান্যবর চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো: নূর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের তথ্য জানানো হয়। স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এম. কামরুজ্জামান, কৃষি অর্থনীতি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-কে আগামী ৪ বছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

উল্লেখ্য, প্রফেসর ড. এম. কামরুজ্জামান ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ সংস্থান বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মধ্যে দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি পরবর্তীতে ২০০১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রফেসর কামরুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ হতে ১৯৯৩ সালে প্রথম শ্রেণিতে বিএসসি (কৃষি অর্থনীতি) ডিগ্রি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৬ সালে কৃষি অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণিতে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাপান সোসাইটি ফর দি প্রমোশন অভ সায়েন্স (জেএসপিএস) ফেলোশিপ নিয়ে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় হতে ২০০৯ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রফেসর ড. এম. কামরুজ্জামান ৬ (ছয়) জন পিএইচডি ছাত্রের মেজর প্রফেসর ও গবেষণা তত্ত্ব¡াবধায়ক এবং ২ (দুই) জন পিএইচডি ছাত্রের এডভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪৩ জন এমএস ছাত্রের মেজর প্রফেসর ও গবেষণা তত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে ৪০ টিরও বেশী গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যার মধ্যে উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর সমৃদ্ধ গবেষণা প্রবন্ধও রয়েছে। তিনি বিভিন্ন পর্যায়ে ১২ টি গবেষণা প্রকল্প সম্পাদন করেছেন এবং কৃষি অর্থনীতি ও এগ্রিবিজনেস বিষয়ে কোর্স কারিকুল্যা তৈরি বিষয়ক পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি ঐ অনুষদে ৬ বছর ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মহামান্য চ্যান্সেলরের মনোনয়নে এবং একাডেমিক কাউন্সিলের প্রতিনিধি হিসেবে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ম্যানেজমেন্ট বোর্ডে খন্ডকালীন সদস্য হিসেবে ২০১৫ সাল হতে দায়িত্ব পালন করছেন এবং মহামান্য চ্যান্সেলরের মনোনয়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সময়ে অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সহযোগী পরিচালক (গবেষণা), ভারপ্রাপ্ত প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর কামরুজ্জামান পেশাগত সংগঠন সমুহেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটিতে ২০০৯ হতে ২০১৬ পর্যন্ত গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক এবং নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পেশাজীবী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে ২০০৫ সাল হতে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব, সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রজীবনে ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হল শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

প্রফেসর কামরুজ্জামান চাঁদপুর জেলার সদর উপজেলার কোড়ালিয়া রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এ. কে. এম. জহিরুল হক এবং মাতা নার্গিস বেগম। তাঁর সহধর্মিনী আমেনা খানম এবং তিন কন্যা হলেন নুজহাত তাসফিয়া অর্পা, ফাবিহা তাসফিয়া অথৈ এবং ওয়াসিফা তাসফিয়া অর্ষা।

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি
তাং ০১-০৭-২১

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net