ঢাকা   ০১:২৯:৩৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্মপাশায় করোনায় ৮ জন শনাক্ত ১ জনের মৃত্যু ও সরকারি নির্দেশনা অমান্য করায় ১৩ জনকে জরিমানা

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জের ধর্মপাশায় গত ২৪ ঘন্টায় ১১ জনের কোভিড পরীক্ষায় ৮ জন করোনা পজিটিভ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির নাম দোলেনা আক্তার। স্বামী শওকত আলী। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

লকডাউন চলাকালে তৃতীয় দিনে আজ শনিবার ধর্মপাশা সদরের মহদীপুর ও কান্দাপাড়ায় চায়ের দোকানে অকারণে আড্ডা দেওয়ার মাধ্যমে সরকারি নির্দেশনা অমান্য করা এবং স্বাস্থবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭ টি মামলায় ১৩ জনকে ৬৬০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান পলাশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি উপজেলাবাসীকে বলেন, করোনা প্রতিরোধে দয়া করে সবাই বাসায় থাকুন। বিনাকারণে চায়ের দোকানে, বাজারে না আসার জন্য অনুরোধ করেন।

তিনি আরো বলেন করোনাকালীন বিধিনিষেধে কেউ কর্মহীন হয়ে খাবারের কষ্টে থাকলে ৩৩৩ তে কল করুন। আমরা যাচাই করে আপনাকে খাবার পৌঁছে দিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি