1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় সাংবাদিকের পিতা’র করোনায় মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

নকলায় সাংবাদিকের পিতা’র করোনায় মৃত্যু

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৪৬ বার

শেরপুরের নকলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিউজ্জামান রানা’র পিতা আলহাজ্ব লিয়াকত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় শেরপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক শফিউজ্জামান রানা জানান, তার পিতা আলহাজ্ব লিয়াকত আলী কয়েকদিন যাবৎ স্বর্দি জ্বরে ভোগতেছিলেন। শনিবার (২৪ জুলাই) নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে তার উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে বদলি করেন কর্তব্যরত চিকিৎসক। সদর হাসপাতালে চিকিৎসক তার শরীরে করোনার উপস্বর্গ টের পান এবং পরীক্ষা করার পরামর্শ দেন। রবিবারে সদর হাসপাতালে করোনার পরীক্ষা করালে পজেটিভ হন তার পিতা। সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলহাজ্ব লিয়াকত আলী।

সাংবাদিক শফিউজ্জামান রানা’র পিতা আলহাজ্ব লিয়াকত আলী’র মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন গভীর শোক প্রকাশ করেন। নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, নকলা প্রেসক্লাবের উপদেষ্ঠা মুহাম্মদ হয়রত আলী, সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্ধ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও স্বেচ্ছা সেবক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net