1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কারখানা বন্ধে রয়েছে সিটি কর্পোরেশন, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কারখানা বন্ধে রয়েছে সিটি কর্পোরেশন, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

কারখানা বন্ধে রয়েছে সিটি কর্পোরেশন, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা

ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মো. বশির উদ্দিন,ডেমরা (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১ বার

রাজধানীর ডেমরায় মানবদেহের জন্য ক্ষতিকর জিপসাম ˆতরীর কারখানা বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী| রোববার দুপুরে ডিএসসিসির ৬৯ ন¤^র ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাইয়ুমের নেতৃত্বে মীরপাড়া-নড়াইবাগ এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়েছে| রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা সত্বেও নিয়ম-নীতির তোয়াক্কা না করে ˆসয়দ তানভীর রায়হান নামক ব্যক্তি ওই বেনামি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ| বিশেষ করে ওই কারখানায় জিপসাম পাউডার ˆতরি বা প্রক্রিয়াজাতকরণের সময় ¯^াস্থ্যঝুঁকি, পরিবেশগত প্রভাব রোধ এবং উপকরণের সীমাবদ্ধতা বজায় রাখেনা বলেই এলাকাবাসীর এ প্রতিবাদ|

 

 

মানববন্ধনে আব্দুল্ল কাইয়ুম বক্তব্যে বলেন, বানিজ্যিকভাবে রাজউকের মহাপরিকল্পনাভুক্ত এলাকায় এক তলা সেমিপাকা টিনসেড স্থাপনা করে শিল্প কার্যক্রম পরিচালনা করা বিধি-বিধান ও নগর পরিকল্পনার পরিপন্থী| আর ওই কোম্পানির বিষয়ে সিটি কর্পোরেশন, রাজউক ও পরিবেশ অধিদপ্তর নিষেধাজ্ঞা দিলেও তোয়াক্কা না করে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে| এক্ষেত্রে কোম্পানির মালিক কৌশলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পাত্র আনলেও পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগে তা বাতিল করে শিল্পাঞ্চল এলাকায় স্থানন্তর করার নির্দেশ দেওয়া হয়|

 

 

মানববন্ধনে আব্দুল কাইয়ুমসহ বক্তারা আরও বলেন, জিপসাম গুঁড়া বা ধূলিকণা বাতাসে মিলে সহজেই নিঃশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করে| দীর্ঘদিন এমন পরিবেশে কাজ করলে শ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ হতে পারে| এছাড়া জিপসামের শুকনো পাউডার চোখে গেলে তীব্র জ্বালাপোড়া ও চুলকানি হয়| ত্বকের সংস্পর্শে এলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে| এদিকে কারখানায় পাউডার প্রক্রিয়াজাতকরণের সময় প্রচুর ধূলিকণা বাতাসে ছড়ায়, যা আশেপাশের পরিবেশ ও বায়ুর মান নষ্ট করে| আর ভারী ধাতু সিন্থেটিক জিপসাম উৎপাদনে বা ব্যবহারে সীসা বা ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ধাতু মাটিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে| এছাড়াও জিপসাম পাউডার দিয়ে ˆতরি উপাদান পানি ধরে রাখে এবং আর্দ্র স্থানে তা দ্রুত নষ্ট হয়ে যায়|

 

 

এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন,মানবন্ধনের খবর পরে শুনেছি| তবে বিষয়টি পরিবেশ অধিদপ্তর, রাজউক ও সিটি কর্পোরেশনের| তাদের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা যেতে পারে|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net