1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

নোয়াখালীতে এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪০৬ বার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা জাতীয় পার্টির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে সাবেক এই রাষ্ট্রপতির বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

আজ দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া শেষে জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরন করা হয়।

নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে অনুষ্ঠিত এই মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবদুল হামিদ, সহ সাধারণ সম্পাদক আমির হোসেন কিরন, দপ্তর সম্পাদক আলী হোসেন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মিলন শিকদার, জাতীয় কৃষক পার্টির সভাপতি খোরশেদ আলম ফারুক, জাতীয় তরুন পার্টির আহবায়ক সোহরাব হোসেন সবুজ সহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net