ঢাকা   ০৩:৪৪:২৩ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথমবার জুঁটি বাঁধলেন আফফান মিতুল-রিক্তা ফারজানা

রেজা শাহীন:
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রথমবারে মত জুটিকে বাঁধলেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফফান মিতুল এবং ফারজানা রিক্তা । রুহুল আমিন পথিকের রচনায় ‘ঘুম আমায় ডাকছে’ নাটকে একসাথে দেখা যাবে দুজনকে। তানভীর হোসেন প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা জয় সরকার। সম্প্রতি নারায়ণগঞ্জে শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে ।

নাটকের গল্পে দেখা যাবে, মিতুল বিদেশ ফেরত যুবক। প্রথমবার গ্রামে বেড়াতে এসেছে খালার বাড়িতে। ফটোগ্রাফির শখ মিতুলের। ক্যামেরা হাতে নিয়ে গ্রামের মেঠোপথে ঘুরে বেড়ায়। প্রকৃতির ছবি তুলতে গিয়ে হঠাৎ তার ক্যামেরায় ধরা পড়ে সেই গ্রামের অনিন্দ্য সুন্দরী মেয়ে রিক্তার মুখ। প্রথমে খুনসুঁটি, অতঃপর প্রেম হয় মিতুল-রিক্তার।একসময় মিতুলকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে রিক্তা, কিন্তু বাধ সাধে সেই গ্রামের বখাটে ছেলে আরফান আহমেদ। সে দাবী করে তিনি ছাড়া রিক্তাকে আর কেউ বিয়ে করতে পারবে না। আরফান আহমেদ তার সঙ্গীদের দিয়ে মিতুলকে অপহরণ করে জঙ্গলে আটকে রেখে নির্যাতন চালায়। এরপর ঘটনা অন্যদিকে মোড় দেয়।

এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘ঘুম আমায় ডাকছে’। সামনের কোরবানি ঈদে নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি