ঢাকা   ০১:৪৯:৪৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্বের সবচেয়ে ছোট গরু এখন বাংলাদেশের আশুলিয়ায়

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৩৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলা সাভারের আশুলিয়ার চারিগ্রামে বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান পাওয়া গেছে। গরুটির উচ্চতা ২০ইঞ্চি ২৭ইঞ্চি লম্বা ২৬ কেজি ওজনের গরু টির নাম ”রানী”,গরুটির বয়স দুই বছর ।

যার দাম হাকিয়ে উঠে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত দাড়িয়েছে ।

গরুটিকে বিশ্বরেকর্ডের জায়গা করে দিতে ইতিমধ্যে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে গরুটির মালিক সাভারের আশুলিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকার’শিকড় এগ্রো লিমিটেড ‘।

পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বের ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে।

এদিকে সাভারের আশুলিয়ার চারিগ্রামে পাওয়া গরু ” রাণী” ভারতের ‘মানিকিয়াম’ এর চেয়েও কম ওজন ও উচ্চতা। ‘বক্সার ভূট্রি’ জাতের এই খর্বাকৃতির গরুটির বয়স এখন ২ বছর।

গরুটির মালিক জানায়,ইন্টারনেট ঘেটে স্টাডি করে জানতে পেরেছে এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু।

এটি এখন কুরবানীর উপযুক্ত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রানীকে রেকর্ডভুক্ত করতে গত ২ জুলাই রাত ১২ টার পর আবেদন জানানো হয়েছে।
ওই আবেদনের পর গিনেজ বুক কর্তৃপক্ষ একটি রিপ্লাইও দিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়া সম্পন্ন করেই তারা আগামী ৯০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রম গুলো শেষ করে সিদ্ধান্ত জানাবে।

এদিকে স্থানীয় এক পশু চিকিৎসক বলেছেন, ছোট্ট এই গরুটি পুরোপুরি সুস্থ রয়েছে। এর উচ্চতা এবং ওজন আর বাড়ার সম্ভাবনা নেই। তাই এটি হতে পারে বিশ্বের সবচেয়ে ছোট গরু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি