1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বীর মুক্তিযোদ্ধা ও অবঃহাবিলদার গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

বীর মুক্তিযোদ্ধা ও অবঃহাবিলদার গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৪৩ বার

বীর মুক্তিযোদ্ধা বরেণ্য হা-ডু-ডু খেলোয়াড়, দ্বারিয়াপুর ইউনিয়ন মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বিডিআরের (বিজিবি) অবসরপ্রাপ্ত হাবিলদার মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন হয়েছে।

২৫ জুলাই রবিবার সকাল ১০ স্থানীয় বরইচারা ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান ও পরিবারের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ, বিজিবির পক্ষ থেকে ৫৮ বিজিবির নায়েক সুবেদার মোঃ সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর থানার পক্ষ থেকে এসআই জাফর আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম-আহবায়ক ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ মুক্তিযোদ্ধা কমান্ডের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান, মহাসচিব শফিকুল ইসলাম বাবু, শ্রীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের ছেলে সোহেল জাহাঙ্গীর পান্না জানান, কয়েকদিন আগে স্ট্রোকজনিত কারণে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুলাই শনিবার সকাল ১১ টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
৭২ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা নাতনী পুতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
গোলাম সরোয়ারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net