1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে লাকসামে কোরান খতম রান্না করা খাবার ও মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে লাকসামে কোরান খতম রান্না করা খাবার ও মাস্ক বিতরণ

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৩৩ বার

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লাকসাম উপজেলার কোরান খতম রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

উপজেলার যুগান্তর প্রতিনিধি এম,এ মান্নানের আয়োজিত ও স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার ভোরে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধ নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় আউশপাড়া শরিফ আছাদ কাদরিয়া এতিম খানা ও হাফিজিয়া মাদরাসার ছাত্ররা কোরআন খতম বিশেষ দোয়া করা হয়। পরে প্রয়াত বীরমুক্তিযোদ্ধ নুরুল ইসলামের কর্মময় জীবনী নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন,
সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, আওয়ামী লীগের নেতা রিয়াজ আহম্মদ বৃত্তি তারা বলেন,দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের যেমন গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও তিনি ভূমিকা রেখেছিলেন।

তিনি ছিলেন একজন সফল কর্মবীর। হাজার হাজার মানুষের কর্মের সংস্থান করে দেশজুড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সফল সৃষ্টি দৈনিক যুগান্তর আপোশহীনভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম সফল ব্যবসায়ী বা শিল্পপতির চেয়ে মানব দরদি মানুষ হিসেবে তিনি বেশি পরিচিত। তার জীবনের প্রতিটি পদক্ষেপে দেশ ও জাতির কল্যাণ রয়েছে।শিল্পপতি নুরুল ইসলাম তার কর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
কোরআনখানির ও আলোচনার পর দোয়া মোনাজাত পরিচালনা করেন আউশপাড়া দরবার শরীফে পীর সাহেব আলহাজ্ব
মাওলানা আবু তাহের ।

দুপুর বাদ জোহর নামাজ শেষে অর্ধশতাধিক এতিম বাচ্চাদের, সমাজ প্রতিনিধি ও মুসল্লীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়াও আউশপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চত্বরে শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, দৈনিক বাংলা কাগজ প্রতিনিধি শাহীদুল ইসলাম শাহিন, আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দীন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবদুল রহিম, গনজাগরণের প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, সময়ের দর্পন প্রতিনিধি শাহ নুর আলম, আনন্দ টিভি আবদুল কাদের অপু,সমাজ সংবাদ প্রতিনিধি মাসুদ পারভেজ রনি,আবদুল জলিল,রবিউল হাসান সবুজ,আবদুর রশিদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net