1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেগমগঞ্জের চিহিৃত সন্ত্রাসী সাকিল বাহিনীর প্রধান সাকিল গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

বেগমগঞ্জের চিহিৃত সন্ত্রাসী সাকিল বাহিনীর প্রধান সাকিল গ্রেফতার

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪০৫ বার

নোয়াখালীর বেগমগঞ্জে চিহিৃত সন্ত্রাসী সাকিল বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত সাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কাদিরপুর ইউনিয়নের হৌরনবিবি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হামলা, ভাংচুর, ছিনতাই, চাঁদাবাজি, হুমকিসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, ঘাটলা গ্রামের ধন কাজী বাড়ির সামছুল হকের পুত্র সাকিল একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এই বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়ে এলাকাবাসী। ফেসবুকে নিজ হাতে অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষকে হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সাকিল ও তার বাহিনীর সদস্যদের কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানায় স্থানীয়রা। সাকিল গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বাস্তি ফিরে এসেছে।

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সন্ত্রাসী কর্মকান্ড যেই করুক ছাড় দেয়া হবেনা। সাকিলকে গ্রেফতার করা হয়েছে ও তার বাহিনীর সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net