1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ঝড়ের কবলে ট্রলার ডুবি, ১৬জেলে উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

ভোলায় ঝড়ের কবলে ট্রলার ডুবি, ১৬জেলে উদ্ধার

মনিরুজ্জামান
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৫১ বার

ভোলার মোহনপুরা উপজেলার চরপিয়াল এলাকায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৬ জন মাঝিমাল্লাসহ জেলেদের একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর শনিবার বিকালে সব জেলেকে জীবিত উদ্ধার করেছেন কোস্টগার্ডের একটি দল। মনপুরা জেলে সমিতির নেতৃবৃন্দ তাদের উদ্ধার কাজে সহায়তা করে।

জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) রাত ৯টায় ঝড়ের কবলে পড়ে আবু সাইদ মাঝির ট্রলারটি চরপিয়াল পয়েন্টে ১৬ জেলেকে নিয়ে ডুবে যায়।
জেলেরা জীবিত উদ্ধার হলেও দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- আবু সাইদ, আউয়াল, আলামিন, সুফিয়ান, নাছির, আরিফ, সাগর, সিরাজ, আবদুর বারী, আকতার, শরিফ, হামিফ, গফুর, জাকির, আফতাব ও আলাউদ্দিন মাঝি।

এদের বাড়ি চরফ্যাশর ও পার্শ্ববর্তী হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
মনপুরা জেলে সমিতির সভাপতি নাছির মহাজন জানান, শুক্রবার রাত ৮/৯ টার দিকে চরফ্যাশন উপজেলার সারামজ ঘাট থেকে ১৬ জেলে নিয়ে একটি ফিশিং ট্রলার সাগরে মাছ শিকার করতে যায়।রাতে বঙ্গোপসাগরের চর পিয়াল পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ওই ফিশিং ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের জেলেরা কেউ ডুবন্ত ট্রলারে, কেউ সাঁতরিয়ে চরে আশ্রয় নেয়। কেউ আবার কেওড়া গাছে ঝুলে জীবন রক্ষা করে। খবর পেয়ে শনিবার মনপুরা কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এরফারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রলারটিও উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net