ঢাকা   ০৫:১৮:৪৫ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

রাউজানে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের ১৫ হাজার ৩শ টাকা অর্থদণ্ড

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৬৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফাঁকা চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক, কাপ্তাই সড়কসহ বিভিন্ন গ্রামীণ সড়ক, সকাল থেকেই হাতেগোনা কয়েকটি সিএনজি অটোরিক্সা চলাচল ব্যতীত কোন যানবাহন চলাচল করেনি। চলাচল রয়েছে জরুরী পণ্যবাহী যানবাহন। ওষুধ, কাঁচাবাজার, মুদির দোকানসহ নিত্যপণ্যের দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে শপিংমলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান। শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষের চলাচল ছিল কম। ঈদের তৃতীয় দিনে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন কার্যকরে সকাল থেকেই রাউজান উপজেলার বিভিন্ন স্পটে ও সড়কের মোড়ে মোড়ে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, র‌্যাব,পুলিশ, আনসার সদস্যরা। শুক্রবার সকাল১০ টা থেকেই বিকাল ৫ টা পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ সঙ্গীয় র‌্যাব, পুলিশ, আনসার সদস্যদের নিয়ে সরকারের দেওয়া বিধিনিষেধ মানাতে উপজেলা সদর ফকির হাট, মুন্সিরঘাটা, জলিলনগর এলাকায় অভিযান পরিচালনা করেছেন। এসয়ম তিনি বিধিনিষেধ অমান্য করায় ১২ হাজার ১শত টাকা জরিমানা আদায় করেন।অভিযানে উপস্থিত ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ ও কাউন্সিলর জসিম উদ্দিন।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অতীশ দর্শী চাকমা কঠোর লকডাউন কার্যকরে দক্ষিণ রাউজান পাহাড়তলী,নোয়াপাড়া পথের হাট,চৌধুরী হাট, বাগোয়ান, উরকিরচর, মদুনাঘাট, কাগতিয়া, বীনাজুরী এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালায়। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। এসময় তিনি সরকারের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মামলায় ৩হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন কার্যকরে আমরা মাঠে আছি। উপজেলা প্রশাসনের পাশাপাশি র‌্যাব, পুলিশ আনসার সদস্যরা বিভিন্ন স্থানে যৌথভাবে টহল দিচ্ছেন লকডাউন কার্যকর করতেই। জনসাধারণকে সচেতন করতে এই অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি