1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে লকডাউনের ৬ষ্ঠ দিনে ৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাউজানে লকডাউনের ৬ষ্ঠ দিনে ৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৮৯ বার

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে রাউজান উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে রাউজান উপজেলার কাপ্তাই সড়কের উরকিরচর মদুনাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা।অভিযানে র‌্যাব,পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। তাঁর নেতৃত্বে মদুনাঘাট ব্রিজ এলাকায় বসেছে পুলিশের চেকপোস্ট। লকডাউনের ষষ্ঠ দিনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যাত্রীবাহী যানবাহন চলাচল এবং অনেককে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে ঘোরাঘুরি করতে দেখা গেলে তাদের গুনতে হয় জরিমানা। অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা না হলেও ৭টি মামলায় ৪ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা বলেন, বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাধারণ জনগণকে সচেতন করতে মাঠে কঠোর অবস্থানে থেকেই কাজ করছি। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net