1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাবের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুল হাসান আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ

র‌্যাবের অভিযানে অস্ত্রসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুল হাসান আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৭২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুল হাসানকে (৩৬) আটক করেছে র‌্যাব। কামরুল হাসান উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এসময় তার হেফাজতে থাকা একটি পাইপগান, একটি রামদা, একটি ছোরা ও ২১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে র‌্যাবের একটি টিম চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাইকরা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অস্ত্র ও মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী পদুয়া গ্রামের কামরুল হাসানকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কামরুল হাসান জানায়, সে দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net