ঢাকা   ০৬:৪৭:৪৭ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

লাকসামে বসত ঘরে রইলো না কিছুই আগুনে পুড়ে ছাই

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৫৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জুলাই সোমবার বিকালে পৌরসভার সাতবাড়ীয়া খন্দকার বাড়ীর অটোরিকশা চালক জসিম মিয়ার একটি বসতঘরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়ছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনরা দাবি করেন।

ক্ষতিগ্রস্থ অটোরিকশা চালক জসিম মিয়ার স্ত্রী রুমা আক্তার বলেন, বিকালে দুই সন্তান নিয়ে পাশের বাড়ীর পাশে যাই এসে দেখি আমার বাড়ীতে আগুন। মুহুর্তের মধ্যে আগুনের বসতঘর পুড়ে ছাই কিছুই পেলামনা সব শেষ হয়ে গেছে ।
বসতগৃহে থাকা টিভি, ফ্রিজ, মোবাইল, নগদ টাকাসহ ঘরের থাকায় সকল মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন পরিবার নিয়ে কোথায় থাকবো।

স্থানীয় ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, পৌরসভার ৯ নং ওয়ার্ডে সাত বাড়িয়া গ্রামের খন্দকার বাড়ীর আনুমিয়ার ছেলে অটোরিকশা চালক জসিম মিয়ার বসতঘরে সোমবার বিকালে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পরে। স্হানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অগ্নিকাণ্ডে একটি বসত ঘর পুড়ে যায়।খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতথ্য নিশ্চিত করেন লাকসাম
ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি