1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৪৬ বার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উকিল মৃধা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উকিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে। নিহতের স্ত্রী মনোহরপুর ইউনিয়নের সদস্য তানিয়া খাতুন জানায়, মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারিতে ২ জন আহত হয়।

এ নিয়ে রোববার সন্ধ্যায় শৈলকুপা থানায় একটি শালিসী বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে প্রতিপক্ষরা হাজির না হওয়ায় সেখান থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল উকিল মৃধা। পথে গ্রামের উত্তরপাড়ায় পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: কিশোর কুমার সাহা বলেন, হাসপাতালে আসার আগেই উনার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে একাধিকবার শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলমকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net