1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিআরবিতে নয়, পরিত্যক্ত জমিতে হাসপাতাল নির্মান করুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট  রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বান্দরবন জেলা পরিষদ এর জনণণের সেবায় অনন্য নজির চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই   ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭ ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার

সিআরবিতে নয়, পরিত্যক্ত জমিতে হাসপাতাল নির্মান করুন

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৬০ বার

চট্টগ্রামের সিআরবি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি ঐতিহাসিক স্থান। এখানকার স্থাপনা ধ্বংস, পরিবেশের ভারসাম্য নষ্ট ও গাছ নিধন কোনোভাবে কাম্য নয়।

এই ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে কোনো প্রকল্প বাস্তবায়ন করলে তা আমরা মানতে পারিনা। চট্টগ্রাম নগরীতে হাসপাতাল করার মতো রেলওয়ের অনেক জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যা প্রভাবশালীরা দখল করে আছেন। সেগুলো উদ্ধার করে হাসপাতাল নির্মান করা সম্ভব। তাই সিআরবিতে নয়, পরিত্যক্ত জমিতে হাসপাতাল নির্মান করুন। অবিলম্বে এই প্রকল্প বাতিল করে শতবর্ষী গাছ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য এলাকাটিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা এবং শতবর্ষী গাছগুলোকে স্মারক বৃক্ষ হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি। শুক্রবার ১৬ জুলাই বৃষ্টি ভেজা বিকালে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মানের সিদ্ধান্তের প্রতিবাদে সিআরবি এলাকায় ইয়ুথনেট ফর ক্লাইমেন্ট জাসস্টিস’র সহযোগিতায় ইয়ুথনেট চট্টগ্রাম ও এ্যাক্টিভিস্টার উদ্যাগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অতিথির বক্তব্যে সাংবাদিক ও পরিবেশ কর্মী মুজিব উল্ল্যাহ্ তুষার বলেন, পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করতে বৃক্ষের ভূমিকা অনেক। বনাঞ্চল না থাকলে পৃথিবী হয়ে ওঠত মরুভূমি এবং মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। পরিবেশ বিপর্যয়ের জন্য আজ প্রতিদিন বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। বড় বড় গাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ নিধন নয়, বৃক্ষ রোপনই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাই আসুন গাছ লাগাই, গাছের পরিচর্যা করি এবং পরিবেশ রক্ষায় সচেষ্ট হই।

ইয়ুথনেট চট্টগ্রাম টিম সমন্বয়কারী মো.নাহিদের সভাপতিত্বে ও মাস্টার ফ্যাসিলিটর সুস্মিতা সুলতানা সস্বর্নালী’র পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মো.কাউসার,উজ্জ্বল, আব্দুল্লাহ জিসান,রোমিজা সুলতানা, তানভীর মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net