1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমি সব ধরনের চরিত্র ইনজয় করি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আমি সব ধরনের চরিত্র ইনজয় করি

রেজা শাহীন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫৯৮ বার

তরুণ অভিনেতা সুজন হাবিব। বিজ্ঞাপন, নাটক কিংবা মিউজিক ভিডিও সব জায়গায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখে চলেছেন। নিজের যোগ্যতা দিয়ে দিন দিন জায়গা করে নিচ্ছেন দর্শক মনে। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কোরবানি ঈদের নাটক নিয়ে। তার সঙ্গে কথা হয় ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে।

কোরবানি ঈদ নিয়ে কি পরিকল্পনা?

ইচ্ছে ছিল নানা বাড়িতে যাওয়ার।
মনে হয় যাওয়া হবে করোনা পরিস্থতির জন্য । ঢাকাতেই বাবা-মা, ভাইদের সাথে ঈদ করবো ।কুরবানি দিচ্ছি না এবার। কুরবানির টাকা অর্থনৈতিক অসচ্ছল আত্নীয়-স্বজনকে পাঠাবো।

বর্তমান ব্যস্ততা?

লকডাউনের খুব বেশি কাজ করতে পারিনি। পরিচালক অং অং এর ‘প্লাস্টিক’,
মারুফ হোসাইন সজীবের ‘দে-কাপ’ সাইদুর ইমন এর ‘২৪আওয়ার’, মোহাম্মদ ফরিদ উদ্দিন।
‘স্বপ্ন তোমার জন্য’ এই নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। ঈদের আগে লকডাউন না থাকলে তখন আরও কয়েকটা নাটকে কাজ করার কথা রয়েছে।

অভিনয়ের শুরুর গল্পটা জানতে চাই

স্কুলে থাকাকালীন সময়ে স্যার জোর করে একটি মঞ্চ নাটকের একটি চরিত্রে কাজ করতে বলেন। সেখান থেকেই শুরু। তারপর শখের বশে থিয়েটার করা আর সেই শখ হয়ে যায় স্বপ্ন। এর পর ঢাকায় টোকাই নাট্যদলে কাজ করি। ২০১৫ সালে দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘অপরাজিতা’র মাধ্যমে শোবিজে পথচলা শুরু এরপর তো এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি।

বঙ্গবন্ধুকে নিয়ে ফিচার ফীল্ম হচ্ছে। সেখানে
আপনি অভিনয় করবেন। অাপনার চরিত্রটি সম্পর্কে জানতে চাই

২০১৭ সালে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ‘আমার স্বপ্নের চরিত্র বঙ্গবন্ধু’ সে স্বপ্ন এতো জলদি পুরণ হবে আমি কল্পনাও করিনি।
এটা একটা ফিচার ফীল্ম। পরিচালক অমিতাভ রেজা স্যার এটি পরিচালনা করছেন। আমি বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছি এটিতে।

প্রিয় পরিচালক?

সবাই-ই আমার প্রিয় পরিচালক।অনেক বড় লিস্ট। কয়জনের কথা বলবো। বলতে গেলে অনেক সময় লেগে যাবে। হা হা হা…

বড় পর্দায় কাজ করার ইচ্ছে অাছে?

অবশ্যই আছে। আমার মনে হয় প্রতিটি আর্টিস্টের স্বপ্ন থাকে সিনেমায় কাজ করার। সবকিছু ঠিকঠাক থাকলে, করোনা পরিস্থতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ ডিসেম্বর নাগাদ একটা সুখবর দিতে পারবো।

নেগেটিভ নাকি পজিটিভ চরিত্রে কাজ করতে বেশি ভালো লাগে?

আমার কাছে চরিত্র চরিত্রই। সেটা নেগেটিভ নাকি পজিটিভ সেটা ম্যাটার করে না । আমি সব ধরনের চরিত্র ইনজয় করি।

লকডাউনে শুটিং করছেন?

জ্বি লকডাউনে শুটিং করছি। তবে অনেক কিছু মেইনটেইন করে করতে হচ্ছে। সব ধরনের নিয়ম মেনেই কাজ করছি। তারপরও সারাক্ষণ একটা ভয় থাকে।

অভিনয় কেমন ইনজয় করেন?

অভিনয় টা আমার কাছে প্রেম করার মতো। সবসময় ইনজয় করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net