1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-ঈদগড় সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

ঈদগাঁও-ঈদগড় সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৫৮ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাথে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ঈদগাঁও নদীর প্রবল পাহাড়ী ঢলের তোড়ে বুধবার (২৮ জুলাই) সকাল ১০ টায় ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের ঈদগড় ইউনিয়নের পানের ছড়া পয়েন্টে প্রায় ১০০ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেলে এ পরিস্থিতি সৃষ্টি হয়৷

ঈদগাঁও বাজারের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উভয় পাশে যাত্রীবাহী ও পন্যবাহী যানবাহন আটকা পড়েছে বলেছে নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদকর্মী কামাল শিশির।

সবজি বিক্রেতা আবদুল কায়ুম জুয়েল জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঈদগড় বাইশারীর পাহাড়ী এলাকায় উৎপাদিত সবজি ঈদগাঁও বাজারে সরবরাহ করা যাচ্ছেনা।

আড়তদার ব্যবসায়ী হামিদ সিকদার বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিকল্প পথে বাইশারী-গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি-রামু হয়ে কলা পরিবহন করতে হবে। এর ফলে কয়েকগুন বেশী পরিবহন খরচ পড়বে।

সড়কের সিএনজি চালক পিন্টু বলেন, গত কয়েকবছর ধরে খরস্রোতা ঈদগাঁও নদীর মূল স্রোতধারা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হলেও ভাঙ্গন প্রতিরোধ অথবা নদী শাসনের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেল।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, এ সড়কটা পার্বত্য চট্টগ্রাম সড়ক বিভাগের আওতাধীন। খোঁজ খবর নিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net