ঢাকা   ০৭:১৮:২৮ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মাছিমপুর হাইস্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনিস্টিটিউশন এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের মানুষের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী বিবেকান্দ পোদ্দার বিবু ও প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী।

প্রধান শিক্ষক এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। পবিত্র ঈদুল আজহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। ঈদুল আযহার শিক্ষা ও আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি তিতাস উপজেলা তথা দেশবাসীর কল্যাণ কামনা করেন।

ঈদ শুভেচ্ছায় তারা চলমান করোনাভাইরাস পরিস্থিতি মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়ে বলেন, ‘করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি