1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় আরও একজন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

কক্সবাজারে বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় আরও একজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৭৫ বার

কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় জামাল উদ্দিন ফারুক (৬৬) নামে আরও একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

শনিবার সকাল পৌনে ৯ টার দিকে চকরিয়ার সবুজবাগ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জামাল উদ্দিন ফারুক চকরিয়ার বদরখালীর নতুন ঘোনারপাড়া এলাকার মৃত জুনু মিয়ার ছেলে।

এ নিয়ে একই ঘটনায় চার জনকে গ্রেফতরা করা হলো।

এর আগে গত ১০ জুলাই ২ জন এবং ১১ জুলাই একজনকে গ্রেফতার করে র্যাব। ওই সময় উদ্ধার করা হয়েছিল নগদ ১৮ লক্ষ টাকা।

র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, র্যাব গোপন সূত্রে জানতে পারে লুটের ঘটনায় পলাতক জামাল উদ্দিন ফারুক সবুজবাগ এলাকার কাজী ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় অবস্থান করছে।

এর প্রেক্ষিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেখানো মতে খাটের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

জামাল উদ্দিন ফারুককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গত ৭ জুলাই রাত ১০ টার দিকে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যখন রাতের খাবার খেতে হোটেলে যান সেই সুযোগে তারা মাথায় হেলমেট পড়ে প্রথমে অফিসের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন এবং পরে ভল্ট ভেঙে নগদ ৪৬ লাখ ৫০ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যায়।

তিনি জানান, গ্রেফতার জামালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net