1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক জয়নুলের মা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক জয়নুলের মা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৮৫ বার

বেসরকারী টেলিভিশন ‘চ্যানেল-এস’ এর নিউজ এডিটর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জয়নুল আবেদীনের মা আনোয়ারা বেগম (৭৭) কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত ২টা ০৯ মিনিটে নগরীর একটি হাসপাতালে তিনি মারা যান।

কোভিড আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাংবাদিক জয়নুল আবেদীন। তার ভাগিনা মোহাম্মদ সাঈদ শনিবার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান।

মৃত আনোয়ারা বেগম নগরীর বাকলিয়া থানার রাহাত্তার পোল মৃত আবুল হোসেনের স্ত্রী। তিনি ৪ মেয়ে ১ ছেলের জননী ছিলেন।

জানা গেছে, করোনা শনাক্ত হলে গত ৫ জুলাই তাঁকে নগরীর মেরিন সিটি হাসপাতালে আইসিইও তে ভর্তি করানো হয়। মায়ের পরিচর্যা করতে গিয়ে জয়নুল নিজেও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন।

আজ শনিবার বাকলিয়ার রাহাত্তার পোল মজিদিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সিএমইউজের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ মোহাম্দ শাহনওয়াজ সিএমইউজে সদস্য জয়নুল আবেদীনের মায়ের মৃত্যু গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net